আশরাফুল মামুন::বিশ্বজুড়ে মহামারী করোনার ছোবলে মানবসভ্যতা আজ বিপন্ন। অদেখা একটি ভাইরাসের কাছে পুরো বিশ্ব এখন বিধ্বস্ত।এই মহা দুর্যোগো ব্রাহ্মনবাড়ীয়া পুরো জেলায় চলছে লকডাউন। সবকিছু বন্ধ থাকায় কর্মহীন মানুষ এখন গৃহবন্দী হয়ে অলস সময় পাড় করতে হচ্ছে। এই অবস্থায় মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্তরা রয়েছেন চরম সংকটে। এমতাবস্থায় মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া পৌরসভার দেবগ্ৰামের শেখ বাড়ির ৮নং ওয়ার্ডের ছাত্রলীগ নেতা তজিবুর রহমান , শেখ রনি, ইতালি প্রবাসী শেখ সাত্তার রাজু , শেখ পিটন সহ আরো অনেকেই। তাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় ১৮৫ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী,মাস্ক ও ওষুধ পন্য বিতরণ করা হয়েছে।

ছাত্রলীগ নেতা শেখ তজিবুর রহমান বলেন, আমাদের সামর্থ্য অনুযায়ী অসহায়দের পাশে দাঁড়িয়েছি আমাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে , তিনি আরো বলেন, সমাজের বিত্তবানরা এই সংকটকালীন সময়ে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা প্রদান করলে এই সাময়িক সংকট কেটে যাবে বলে মনে করি। এ সময় তিনি আরো বলেন, যে কোন পরিস্থিতি তে কারো খাদ্য ও ওষুধ সামগ্রী প্রয়োজন হলে আমরা তা আন্তরিকতার সাথে বিনামূল্যে সরবরাহ করবো ।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics