তেপান্তর রিপোর্ট: লকডাউন ভেঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিশের নায়েবে আমীর আর্ন্তজাতিক ব্যক্তিত্ব ও বরেণ্য ইসলামী আলোচক আল্লামা মাওলানা জুবায়ের আহমদ আনসারীর জানাজায় লাখো মানুষের সমাগম হয়েছে। শনিবার সকাল ১০টায় তাঁর প্রতিষ্ঠিত জামিয়া রহমানিয়া বেড়তলা মাদ্রাসা প্রাঙ্গনে তার জানাযা অনুষ্ঠিত হয়। এসময় ঢাকা-সিলেট মহাসড়ক অতিরিক্ত জনসমাগমের কারনে বন্ধ হয়ে যায়।
শুক্রবার বিকেল ৫.৪৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মার্কাজ পাড়ায় নিজ বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে। তিনি বেড়তলা মাদরাসা প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন। এছাড়া তিনি একাধিক মাদ্রাসা প্রতিষ্ঠা করে গেছেন।

তিনি ছিলেন ইসলামী আন্দোলনের একজন বীর সেনানী ও আর্ন্তজাতিক ব্যক্তিত্ব ছিলেন। এছাড়া ইসলামী বরেণ্য আলোচক হিসাবে খ্যাতি রয়েছে বিশ্বজুড়ে। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ব্রাহ্মণবাড়িয়াসহ সারাদেশে আলেম উলামাসহ সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics