Tepantor

বাজার স্থানান্তর ও পরিধি বৃদ্ধির পথে হাটছে ব্রাহ্মণবাড়িয়া

24 April, 2020 : 1:18 pm

আসাদুজ্জামান আসাদঃ করোনার প্রকোপ থেকে ব্রাহ্মণবাড়িয়ার  মানুষকে বাঁচাতে সামাজিক দূরত্ব বাড়ানোর উপরে গুরুত্ব দিচ্ছে প্রশাসন। সে কারণে জেলার অনেক উপজেলার  বাজার ইতিমধ্যেই স্থানান্তরিত হয়েছে আশপাশের খেলার মাঠ,পার্কে ও রাস্তায়। পরিধি বাড়ানো হয়েছে অনেক বাজারের।

সামাজিক দূরত্বে জোর দিয়ে সপ্তাহ দুয়েক আগে থেকে এমন উদ্যোগ নেওয়া শুরু হয় ব্রাহ্মণবাড়িয়ার বিজয় নগর উপজেলা থেকে। সে পথে হেঁটে জেলার বাকি এলাকাগুলিতেও সামাজিক দূরত্বে জোর দিয়ে একি ফর্মুলা প্রয়োগ করেছে জেলা প্রশাসন। গতকাল বৃহঃস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া সদর পৌর এলাকায় মাইকিং করে প্রশাসনের পক্ষ তরফ থেকে জানানো হয়েছে — সামাজিক দূরত্ব বজায় রাখত আগামী ২৫/০৪/২০২০ ইং হতে পৌর এলাকার সকল বাজারগুলিকে অস্থায়ী ভাবে স্থানান্তরিত করা হচ্ছে ।

অন্নদা বর্ডিং মাঠে চলছে বাজার বসানোর আয়োজন

অস্থায়ীভাবে স্থানান্তর করা বাজার গুলা- কালাশ্রীপাড়া আনন্দবাজার (মাছ, মাংস, সবজি) – অন্নদা স্কুলের বোর্ডিং মাঠে। মধ্যপাড়া বর্ডার বাজার (মাছ, মাংস) – হুমায়ুন কবীর স্কুলের মাঠে, সবজি ( মধ্যপাড়া-মৌলভীপাড়া রাস্তার পাশে) মেড্ডা বাজার — মেড্ডা বাস মালিক সমিতির খালি জায়গায় মৌড়াইল বউ বাজার– রেলওয়ে ষ্টেশনের ফ্লাটফরমের দক্ষিণ পার্শ্বে….

বর্ডার বাজারের সেক্রেটারি জাহাঙ্গীর আলম বলেন, ‘মানুষের ভিড় সবচেয়ে বেশি হয় বাজারে। আমরা সেটা কমাতে চাইছি’

এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম খোকন বলেন,করোনা থেকে বাঁচতে চিকিৎসকরা যে ক’টি শর্ত মেনে চলতে বলছেন, তার মধ্যে অন্যতম হল সামাজিক দূরত্ব বজায় রাখা।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা  সামাজিক দূরত্ব বজায় রাখার উপরে বারবার জোর দিচ্ছেন। তবু অনেকেই সেই আবেদনে সাড়া দিচ্ছেন না। নানা ছুতোয় বাড়ির বাইরে বেরিয়ে পড়া, বাজারে ভিড় করার ঘটনায় ছেদ নেই। তাই পরিধি বাড়িয়ে বাজারে সামাজিক দূরত্ব বজায় রাখার চেষ্টা করছে প্রশাসন।প্রশাসনের এই উদ্যোগকে সামাজিক মাধ্যমে সাধুবাদ জানিয়েছেন অনেকে।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array