Tepantor

আখাউড়ায় ৩’শ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

15 October, 2019 : 2:40 pm

জহির রায়হান : ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় ৩’শ পিস ইয়াবা ও একটি মোটর সাইকেলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানার ৫নং আখাউড়া দক্ষিণ ইউপির হিরাপুর থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, বিজয়নগর উপজেলার শ্রীপুর গ্রামের এলু ভুঁইয়ার ছেলে মো: এনামুল হক এনা মিয়া (৩১), সরাইল শাহবাজপুর এলাকার মৃত আকবর আলীর ছেলে ওয়াসিম মিয়া (৩৬) ও একই এলাকার সিদ্দিক মিয়ার ছেলে এজাজ আহমেদ রবিন (২০)।

আখাউড়া থানার ওসি (তদন্ত) আরিফুল আমিন এর সত্যতা নিশ্চিত করে তেপান্তরকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানার এএসআই (নিঃ) মোঃ হাসান মোরশেদ ও এএসআই মোঃ রেজুয়ান আলী মোল্লা সঙ্গীয় ফোর্সসহ আখাউড়া থানাধীন ৫নং আখাউড়া দক্ষিণ ইউপিস্থ হিরাপুর থেকে ৩’শ পিস ইয়াবা ও একটি মোটর সাইকেলসহ তাদেরকে আটক করেন। এ বিষয়ে আখাউড়া থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা হবে।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array