আশরাফুল মামুন: ব্রাহ্মণবাড়ীয়ার আখাউড়া উপজেলার আমোদাবাদ গ্রামে বায়ো বৃদ্ধ কৃষক নুরুল ইসলামের দুই কন্যা করোনা ভাইরাসে আক্রান্ত। পুরো পরিবার হোম কোয়ারেন্টাইনে রয়েছে। অসহায় বিপদগ্রস্থ এই পরিবারের ফসলের জমিতে সোনালী ধান পরিপক্ব হয়েছে কিন্তু কেটে ঘরে তুলার মতো লোক না থাকায় আজ মঙ্গলবার উপজেলা আওয়ামী যুবলীগের ২৫ জন নেতাকর্মী এই পরিবারের ধান কেটে মাড়াই করে দিচ্ছন। ধান কাটায় নের্তৃত্ব দিচ্ছেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল ও আখাউড়া পৌরসভা যুবলীগের সভাপতি মনির খান। এসময় তারা জানান, করোনায় আক্রান্ত আমোদাবাদ গ্রামের লিজা ও রত্নার বৃদ্ধ পিতা কৃষক নুরুল ইসলামের পরিবার অসহায় হয়ে পড়েছে। নিয়ম অনুযায়ী হোম কোয়ারেন্টাইনে থাকায় এই পরিবারের ৩০ শতক ভুমির ধান কেটে ঘরে তুলার লোক পাচ্ছিল না। এই খবর শুনে সকাল ১০টায় করোনা আক্রান্ত নুরুল ইসলামের পরিবারের ধান কেটে বাড়িতে পৌছে দেয়ার কাজ করছি।

তারা আরো জানান, আমাদের মাননীয় সংসদ সদস্য আইনমন্ত্রী আনিসুল হকের নির্দেশ যুবলীগ নেতা-কর্মীরা করোনা আক্রান্ত এই পরিবারের ধান কেটে বাড়িতে দিয়ে আন্তরিক ভাবে সহযোগিতা করা হচ্ছে । এই নির্দেশনা অনুযায়ী যুবলীগ নেতাকর্মীরা ধান কাটার কাজে অংশ নিয়েছে। দুপুরের মধ্যেই ৩০ শতক ভুমির পাকা ধান কেটে ঘরে তুলে দিবেন বলেও তারা জানান।
এই মানবিক কাজে ধান কাটার কাজে অংশগ্রহন করেন উপজেলা যুবলীগের কার্যকরী সদস্য ইকবাল হাসান, আখাউড়া উত্তর ইউনিয়ন যুবলীগের সভাপতি জামাল ভুইয়া, সাধারন সম্পাদক হানিফ রানা, স্থানীয় যুবলীগ নেতা আতিকুর রহমান, মজনু চৌধুরী, তানভীর ভুইয়া, জুয়েল ভুইয়া, স্বাধীন তিতাস, শাহনেয়াজ, সেলিম মিয়া, হরিলাল মেম্বার, হারুন মিয়া আরো অনেকেই।

তারা আরও জানান, যুবলীগের এই ধান কাটা চলমান থাকবে, যতদিন না কৃষকের এই ধানকাটা শেষ না হয়। আমরা কৃষকের পাশে মাঠে আছি এবং থাকবো। কৃষকের মুখে আমরা হাসি দেখতে চাই।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics