Tepantor

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা ছাত্রলীগের উদ্যোগে চালু হচ্ছে  ‘ডক্টরস সেপটি চেম্বার’

7 May, 2020 : 5:14 pm

আসাদুজ্জামান আসাদঃ করোনা পরিস্থিতিতে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের সুরক্ষার বিষয় নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ার  সদর হাসপাতালে ব্রাহ্মণবাড়িয়া -৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবাইদুল মোক্তাদির চৌধুরীর পৃষ্টপোষকতায় ও জেলা ছাত্রলীগের উদ্যোগে ‘ডক্টরস সেপটি চেম্বার’ চালু করা হচ্ছে।

বৃহঃস্পতিবার (৭মে) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়,২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের প্রবেশ গেইটের সিড়িঁর পাশে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক  শাহাদাৎ হোসেন শোভন  এর উপস্থিতিতে প্রস্তুত করা হচ্ছে ‘ডক্টরস সেপটি চেম্বার’।

এ ব্যাপারে জানতে চাইলে শাহাদাৎ হোসেন শোভন জানান, করোনায় ডাক্তারগন প্রথম সাঁড়িতে দাঁড়িয়ে যুদ্ধ করে যাচ্ছেন।তাই করোনায় ডাক্তারগন আক্রান্তও হচ্ছেন বেশি।তাই বিষেশ করে চিকিৎসকদের সুরক্ষার জন্য আমাদের জেলা ছাত্রলীগের অভিবাবক, ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য র আ ম উবাদুল মোক্তাদির চৌধুরীর পৃষ্টপোষকতায় এই ‘ডক্টরস সেপটি চেম্বার’ তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে।আশা করি,চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আস্থা ফিরেয়ে আনতে ‘ডক্টরস সেফটি চেম্বার’ চালু একটি প্রভূত ভূমিকা রাখবে। ভবিষ্যতে যে কোন প্রাদূর্ভাব রক্ষার্থে এই সেফটি চেম্বার অগ্রণী ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরো বলেন, এই সেফটি চেম্বারে দুইজন ডাক্তার চেম্বারের দুই দিকে একসাথে চিকিৎসা প্রদান করতে পারবেন।‘ডক্টরস সেফটি চেম্বারের’ অতি শীগ্রই উদ্বোধন করা হবে।

এ উদ্যোগের প্রশংসা করে ব্রাহ্মণবাড়িয়ার সদর হাসপাতালের ডাক্তারগন বলেন, করোনা  পরিস্থিতিতে এই ‘ডক্টরস সেফটি চেম্বার’ আমাদের সুরক্ষায় ভূমিকা রাখবে। সেফটি চেম্বারে বসে রোগীকে সেবা দিলে চিকিৎসকদের আক্রন্ত হওয়ার সম্ভাবনা থাকবে না। যার ফলে কমিউনিটি ট্রান্সমিশন অনেক ক্ষেত্রে কমে যাবে।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array