তেপান্তর রিপোর্টঃ গত ২১ মে তেপান্তর এ প্রকাশিত সংবাদ “ঈদ শপিং এর টাকা অসহায়দের মাঝে বিতরণ করলেন তেপান্তর এর সহ-সম্পাদক আসাদুজ্জামান আসাদ ” তার মাঝে দেয়া ছবিতে অসহায় আসমার ছবি দেখে আজ ২৪ মে (রবিবার) সকালে সরাইল উপজেলার মোঃমোজাম্মেল হক নামের এক তরুন সেই আসমার জন্য ঈদের জামা, খাবার,ফল-ফলাদি নগদ টাকা নিয়ে হাজির ব্রাহ্মণবাড়িয়ায়।
এ ব্যাপারে তেপান্তর এর সহ-সম্পাদক আসাদুজ্জামান আসাদ জানান, আজ সকালে অপরিচিত ফোন কলে ঘুম ভাংঙ্গে আমার।ফোনের অপর প্রান্ত থেকে সালাম দিয়ে জানাল ভাই আমি আপনার বাসার নীচে জরুরি প্রয়োজনে এসেছি। তো ঘুম থেকে উঠে হাত-মুখ ধুয়ে নীচে নেমে দেখি অটো রিকশা নিয়ে এক তরুন দাঁড়ানো, তার হাতে শপিং ব্যাগ সহ কয়েক্টি ব্যাগ।
কথা বলার পর জানলাম,সরাইল উপজেলার মোজাম্মেল হক নামের অনার্স ৪র্থ বর্ষের ছাত্র তিনি।তেপান্তর থেকে প্রকাশিত সংবাদে আমার ছবিতে একটি বাচ্ছা মেয়েকে দেখে তার মায়া হয় এবং সেই জন্য এই মেয়েটির জন্য ঈদের জামা,ঈদের খাবার ও ফলমূল নিয়ে এসেছে অটোরিকশা দিয়ে।
সত্যি তার এই মানবিক কাজটি আমাকে আবেগপ্রবণ করে তুলে।তারপর তাকে সাথে নিয়ে শান্তিবাগ সেই আসমার বাসায় হাজির হয় আমরা উপহার সামগ্রী সহ।
বিদ্যুৎহীন রুমে ঢুকার আগেই শেষ যেই রুম সেই রুমে ৫ টা বাচ্ছা নিয়ে বসে আছে সে।তার মা-বাবা কাজে গিয়েছে তাই তাদের দেখাশোনার দায়িত্ব তার।
তার হাতে ১হাজার টাকা সহ সমস্ত উপহার সামগ্রী তুলে দেন মোজাম্মেল। 
এবং ভবিষ্যতে ওর পড়াশোনা সহ সার্বিক সহযোগিতার ও আশ্বাস দেন তিনি।
তাছাড়াও মোজাম্মেল সরাইল উপজেলা ছাত্রলীগের একজন কর্মী বলে জানা যায়।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics