Tepantor

সড়ক ভেঙ্গে দুই ভাগ

28 May, 2020 : 1:34 pm

তেপান্তর রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়া শহরের পৈরতলা থেকে নবীনগরের কৃষ্ণনগর যাওয়ার সড়কটি মাঝখান দিয়ে ভেঙ্গে দুই ভাগ হয়ে গেছে। বুধবার সকালে বিরামপুর প্রাইমারি স্কুলের সামনে এই ভাঙ্গন দেখা যায়। প্রচুর বৃষ্টিতে সড়কটির এই অবস্থা হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। ভাঙ্গনের ফলে সড়ক দিয়ে যাতায়াতকারী সাধারণ মানুষ পড়েছেন ভুগান্তিতে।

 

ব্রাহ্মণবাড়িয়া এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী শিরাজুল ইসলাম তেপান্তরকে বলেছেন, আমি ঘটনাস্থন পরিদর্শন করেছি। আপাতত মানুষ যেন চলাচল করতে পারে সেজন্য আমরা আগামিকালের (শুক্রবার) মধ্যেই কংক্রিট ও বালি দিয়ে ভাঙ্গা জায়গা মেরামত করে দিবো।

 

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array