Tepantor

বিজয়নগরে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

30 June, 2020 : 12:54 pm

এম এম টিপু চৌধুরী: ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগরে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান থেকে জজ মিয়া (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ ।

মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার সিঙ্গারবিল বাজার থেকে এ লাশ উদ্ধার করা হয়েছে। নিহত জজ মিয়া উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের উতারিয়া পাড়ার গিয়াস উদ্দিনের ছেলে ।

পুলিশ সূত্রে জানা গেছ , সকালে বাজারের লোকদের থেকে খবর পেয়ে মঙ্গলবার সকাল সারে আটটার দিকে সিংগারবিল বাজারের ব্যবসায়ী জজ মিয়ার মালিকানাধিন দোকান (১টু ৯৯ দোকান) থেকে ঝুলন্ত অবস্থায় নিহতের লাশ উদ্ধার করা হয়।

এ লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে
থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: আতিকুর রহমান বলেন , লোকজন থেকে খবর পেয়ে মঙ্গলবার সকালে উপজেলার সিংগারবিল বাজারের ১টু ৯৯ নামের দোকান থেকে দোকানের মালিক জজ মিয়ার অর্ধ গলিত লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে ময়না তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array