তেপান্তর রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাহমুদুল হাসান(১৪) নামে এক মাদ্রাসা ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন থানা পুলিশ।
২৪ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে সরাইল উপজেলার সদর ইউনিয়নের পাঠানপাড়ার আবাসিক মারকাজুল হিফজ মাদানী মাদ্রাসা থেকে ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত লাশটি মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র মাহমুদুল হাসান। সে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মালিহাতা গ্রামের মৃত কালু মিয়ার পুত্র বলে জানা গেছে।
অনুসন্ধানে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১১টায় মাহমুদুল হাসানের মা ও কাকা তাকে মাদ্রাসায় দিয়ে যান। নিয়ম অনুযায়ী এ সময় মাদ্রাসার ছাত্রদের ঘুমানোর সময় ছিল। মাহমুদুল হাসানও এ সময় অন্যান্য ছাত্রদের মত ঘুমাতে যান। দুপুর ১২টার দিকে সকল ছাত্ররা ঘুম থেকে উঠে পড়ার প্রস্তুতি নেওয়াকালে মাদ্রাসার স্টোর রুমের দরজা ভেতরের দিক থেকে বন্ধ থাকতে দেখেন উপস্থিত শিক্ষক ও ছাত্ররা।
এ অবস্থায় খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে এসে দরজা খুলে মাহমুদুল হাসানের ঝুলন্ত লাশ উদ্ধার করেন। এ সময় সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ সাহাদাত হোসেন টিটু ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics