দ্বীন ইসলাম খান: আখাউড়া উত্তর ইউনিয়নের আমোদাবাদ এলাকা থেকে ১৩ বছরের এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে আখাউড়া থানা পুলিশ। বৃহষ্পতিবার (১৬ জুলাই) রাত ১১টায় একটি ঘরে লাশ ঝুলন্ত অবস্থায় দেখে বাড়ির রোকজন। পরে শুক্রবার পুলিশ লাশ উদ্ধার করে।
মৃত ওই শিশুর নাম সিয়াম (১৩), সে আমোদাবাদ এলাকার মৃত মুখলেস মিয়ার পুত্র।
আখাউড়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, বৃহষ্পতিবার রাত(আনুমানিক)১১টার দিকে তার বাড়ির দক্ষিণ ভিটার কাঠ কেউরি ঘরে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে শিশুটি। কিন্তু কি কারণে সে আত্নহত্যা করেছে তা জানা যায়নি। পরে আজ শুক্রবার খবর পেয়ে আখাউড়া থানাপুলিশ ঝুলন্ত অবস্থায় ওই শিশুর মরদেহটি উদ্ধার করে।
মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে আখাউড়া থানার ডিউটি অফিসার এস আই হাসান জানান, খবর পেয়ে আখাউড়া থানা পুলিশ ঝুলন্ত অস্থায় মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর কারণ জানা যাবে।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics