আসাদুজ্জামান আসাদঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় নৌকা উল্টে পানিতে ডুবে নাজির হোসেন(৪৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। বুধবার ২২ই জুলাই সকালে উপজেলার পেটুয়াজুড়ির বালিয়াজুড়ি নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নাজির হোসেন উপজেলার মনিপুর ইউনিয়নের চরইসলামপুর পূর্বপাড়ার হেলু মিয়ার ছেলে।
জানা যায়, মঙ্গলবার রাতে নাজির হোসেন পেটুয়াজুড়িতে বাজার থেকে নিজ বাড়ি চরইসলামপুরে ফিরছিলেন। ফেরার পথে নৌকা যোগে বালিয়াজুড়ি নদী পাড় হওয়ার সময় প্রচন্ড ঝড়ে ও পানির ঢেউয়ে নৌকাটি উল্টে তলিয়ে যায়। এসময় নৌকার মাঝি নিরাপদে পাড়ে উঠতে পারলেও নাজির হোসেন পানিতে ডুবে নিখোঁজ হয়ে হয়ে যান। বুধবার সকালে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
ঘটনার সত্য নিশ্চিত করে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান,পানিতে ডুবে নিখোঁজ এরপর রাতভর খোঁজার পর আজ সকালে মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics