মোঃ দ্বীন ইসলাম খাঁনঃ- ভারত-বাংলাদেশ চুক্তির প্রথম পরিক্ষা মূলক চালান আখাউড়া বন্দর দিয়ে আজ বৃহস্পতিবার (২৩-জুলাই) সকাল ৯টার দিকে পৌছেছে ভারতের বন্দরে।
আজ বৃহস্পতিবার (২৩-জুলাই) সকাল ৯টায় দুই দেশের শূন্য রেখায় ত্রিপুরার মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব উপস্থিত থেকে ট্রানজিটের প্রথম চালানটি গ্রহন করেন। নির্ধারিত সময়ের একদিন পর আজ বৃহস্পতিবার (২৩- জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলায় গেছে রড ও ডাল।
বাংলাদেশের ম্যাংগু লাইন নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে ভারতের ডার্সেল লজিস্টিক লিমিটেডের পাঠানো পণ্যগুলো পরিবহন করছে কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট আদনান ট্রেড ইন্টারন্যাশনাল।
ভারতীয় পণ্য পরিবহনকারী প্রতিষ্ঠান আদনান ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মোঃ আক্তার হোসেন সাজু জানান, আজ বৃহস্পতিবার ভারতের এসব পণ্য গোলি প্রেরণ করা হয়েছে এসময় ত্রিপুরার মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার এর উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে এসব পণ্য তারা গ্রহণ করেন।
আখাউড়া স্থল শুল্ক স্টেশনের উপ-কমিশনার কাজী ইরাজ ইশতিয়াক বলেন, পণ্য পরিবহনের জন্য জাতীয় রাজস্ব বোর্ড থেকে মাশুল নির্ধারণ করে দেয়া হয়েছে। তবে মাশুল আদায়ের সব কিছু চট্টগ্রাম বন্দরেই সম্পন্ন করা হয়েছে।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics