Tepantor

মনিরুজ্জামান সিরাজীর জানাযা সম্পন্ন

9 August, 2020 : 6:31 pm

আসাদুজ্জামান আসাদ: হেফাজতে ইসলামের ব্রাহ্মণবাড়িয়া শাখার সভাপতি, ব্রাহ্মণবাড়িয়ার বর্তমান “বড় হুজুর” ও বিশিষ্ট আলেম মনিরুজ্জামান সিরাজীর জানাযা সম্পন্ন হয়েছে। রোববার বাদ আসর ভাদুঘর মাদ্রাসার মাঠে এই জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা পড়ান সিরাজী হুজুরের নাতি হাফেজ খালেদ সিরাজী।

জানাযায় কয়েক হাজার মানুষের সমাগম হয়েছে। বেশি মানুষের কারনে মাদ্রাসার মাঠের গন্ডি পেড়িয়ে সড়কের উপর জানাযার মানুষ দাড়ানোয় প্রায় কয়েক ঘন্টা বন্ধ থাকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ভাদুঘর অংশ। এজন্য সড়কের দুই পাশে গাড়ির লম্বা যানজট তৈরি হয়।

জানাযায় জনসমাগম ঠেকাতে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। উপস্থিত ছিল পুলিশ ও র্যাবের বিপুল পরিমান সদস্য। বেশি মানুষ জমায়েত হওয়ার আশঙ্কায় ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ মাঠে জানাযা নামাজের অনুমতি দেয়নি প্রশাসন।

পরবর্তীতে আশপাশের জেলাগুলো থেকে দলে দলে মানুষ আসতে শুরু করলে প্রশাসনের পক্ষ থেকে তাদের ফিরিয়ে দেওয়া হয়। এজন্য বিক্ষোভ করে কওমী ছাত্ররা। শেষমেষ কোন প্রকার অপ্রিতিকর ঘটনা ছাড়াই জানাযা সম্পন্ন হয়।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array