Tepantor

কসবায় বাড়ির সীমানার দ্বন্ধে ভাইয়ের হাতে ভাই খুন

11 August, 2020 : 7:58 pm

তেপান্তর রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বাড়ির সীমানা নিয়ে আপন চাচাতো ভাইয়ের হাতে একজন খুন হয়েছেন। সোমবার (১০ আগষ্ট) রাতে ‍উপজেলার বাদৈর ইউনিয়নের বর্ণি গ্রামে এই ঘটনা ঘটে। মৃতের নাম ওবায়দুল হক নীরব (২২), তিনি বর্ণি গ্রারেম হারুনুর রশীদের ছেলে। এ ঘটনায় নীরবের স্ত্রী বাদি হয়ে চার জনকে আসামী করে মামলা দায়ের করেছেন।

জানা গেছে, তার আগেই বাড়ির সীমানা নিয়ে চাচাত ভাইদের সাথে বিরোধ ছিলো। সালিশ-বৈঠকে একরকম নিষ্পত্তিও হয়। কিন্তু তবু বিরুধ থেমে থাকেনি। খুনের ঘটনায়  এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহতের পরিবার, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বর্ণি গ্রামের হারুনুর রশিদ ও তার ভাই ইউনিয়ন কৃষকলীগ সভাপতি মো.সামছু মিয়ার সাথে দীর্ঘদিন যাবত বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিলো। প্রায় একমাস আগে স্থানীয় সালিশকারকরা বৈঠকে বসে দুই ভাইয়ের বাড়ির সীমানা নির্ধারণের মাধ্যমে সমস্যার সমাধান করে দেন। গত সোমবার নিরব চাচাত ভাইদের সাথে রাগ করে একটি সীমানা খুঁটি তুলে ফেলে। পরে নিরবের বাবা হারুনুর রশিদ সীমানা খুটি তোলার কারণে ছেলেকে অনেক বকাঝকা করে খুঁটিটি পুনরায় বসাতে বলেন এবং এজন্য তার চাচার কাছে মাফ চাইতে বলেন। বাবার কথামতো নিরব খুঁটি তোলার অপরাধের জন্য চাচা কৃষকলীগ নেতা সামছু মিয়ার ঘরে মাফ চাইতে যায়। এসময় তার চাচা-চাচি এবংরদুই চাচাত ভাই রোমান ও সুমন মিলে নিরবকে বেধড়ক মারধর শুরু করে। এক পর্যায়ে ইজিবাইকের ভাঙ্গা কাচের টুকরো দিয়ে নিরবের বুকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। পরে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনার পরপরই বাড়ি ছেড়ে পালায় ঘাতকরা। এই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে চারজনের বিরুদ্ধে দায়ের করেছেন হত্যা মামলা। এদিকে মাত্র ছয় মাস আগে বিয়ে করেছিলো নিরব। তার নববিবাহিত স্ত্রী বর্তমানে পাঁচ মাসের অন্তসত্বা।স্বামীর মৃত্যুতে অন্তসত্বা স্ত্রী অনেকটা বাকরুদ্ধ হয়ে পড়েছেন। অনাগত সন্তানের মুখ দেখার সৌভাগ্য হলোনা নিরবের। নিহত নিরবের পরিবারে চলছে মাতম।

কসবা থানার পরিদর্শক (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সীমানা বিরোধের জেরে নিরব খুন হয়েছে। নিহতের স্ত্রী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামীরা পলাতক রয়েছেন। তাদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

 

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array