Tepantor

‘বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে জুতা পায়ে প্রিন্সিপাল: স্যোসাল মিডিয়ায় সমালোচনার ঝড়

17 August, 2020 : 3:02 pm

আসাদুজ্জামান আসাদ: ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস  উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় জাতির জনক ‘বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের নামে অবমাননার অভিযোগ উঠেছে প্রিন্সিপাল মোহাম্মদ সোলাইমান এর বিরুদ্ধে। তিনি ব্রাহ্মণবাড়িয়া টেকনিক্যাল স্কুল & কলেজের প্রিন্সিপাল।

শনিবার ১৫ই আগস্ট সকালে টেকনিক্যাল স্কুল & কলেজ চত্ত্বরে নব নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পন করা হয়। এসময় প্রিন্সিপাল সহ উপস্থিত সকল শিক্ষক-শিক্ষিকাগণ জুতা পায়ে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতির বেদীতে উঠে ফুল দেন।ফুল দেয়ার সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকেও ছাড়েন তারা।

প্রিন্সিপাল এর পর পর্যায়ক্রমে উপস্থিত সকল শিক্ষক-শিক্ষিকারাও জুতা পায়ে যান ফুল দিতে।

এতে জাতির জনকের প্রতি অবমাননা করা হয়েছে বলে অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।এবং এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা করেন অনেকেই।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন বলেন, জুতা পায়ে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জাতির পিতাকে অবমাননার শামিল। হৃদয় থেকে বঙ্গবন্ধুর চেতনাকে ধারণ করলে তারা এটা করতে পারতোনা। আমি এর প্রতিবাদ জানিয়ে যথাযথ ব্যবস্থার দাবি জানাচ্ছি।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের  সাংগঠনিক সম্পাদক  রবিউল আলম রবিন বলেন, জাতির পিতার মৃত্যুবার্ষিকীতে এমন উচ্চ মানের মানুষদের কাছ থেকে এরকম ঘটনা চরম সীমা লঙ্ঘন ও জাতির পিতাকে সুস্পষ্ট অবমাননা।স্কুল ও কলেজের অভিভাবকরা যদি এমন করেন তাহলে জাতি কি শিখবে তাদের কাছে?

ছবি:ব্রাহ্মণবাড়িয়া টেকনিক্যাল স্কুল & কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ সোলাইমান

এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া টেকনিক্যাল স্কুল & কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সোলাইমান বলেন,শহীদ মিনার ছাড়া আর অন্যকোথাও  জুতা খুলে ফুল দিতে হয় কিনা এ বিষয়টি আমার জানা নাই।আমাদের কলেজের ভিতর নতুন বানানো এই প্রতিকৃতিতে ফুল দিয়েছি তাই জুতা খোলা না খোলার বিষয়টি গুরুত্ব দেয়া হয় নাই।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array