মাইনুদ্দীন চিশতী: ব্রাহ্মণবাড়িয়া শহরের পীর বাড়িতে (আরামবাগ) পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। বৃহষ্পতিবার বেলা ১২ টায় পীরবাড়ির জাহের মিযার পুকুরে এই ঘটনা ঘটে। মৃতরা হলো, সামসুন্নাহার (১০), সে পীরবাড়ি এলাকার প্রবাসী সাইদুল ইসলামের মেয়ে এবং মিথিলা (৭), সে একই এলাকার বাসিন্দা নূর ইসলামের মেয়ে।
প্রতিবেশি আরমান মিয়া,সুমন মিয়া ও ইমন মিয়া জানান, কিভাবে তারা পানিতে পড়লো তা সঠিক ভাবে এখনো বলা যাচ্ছেনা। ধারণা করা হচ্ছে গোসল করতে গিয়ে তারা ডুবে মারা গেছে। তাদের এই অবস্থায় দেখে আমরা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাই।
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সৈয়দ আরিফুল ইসলাম তেপান্তরকে জানান, শিশু দুজনকে উদ্ধার করে হাসপাতালে আনার অন্তত আধঘন্টা আগেই তারা মারা গেছে। এখন তারা এঘটনায় পুলিশ কেইস না করে লাশ বাড়িতে নিয়ে গেছে।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics