তেপান্তর রিপোর্ট: ব্রাহ্মণবাড়িযার “জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া” মাদ্রাসার ছাত্র আতহার আলীকে ২৪ ঘন্টার মধ্যে ফিরিয়ে না দিলে কঠোর আন্দোলনে যাবার ঘোষণা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার কওমী ছাত্র ও আলেম সমাজ। শুক্রবার বিকাল সাড়ে ৪টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে এই ঘোষনা দেন ছাত্ররা। কওমী ইসলামী ছাত্র ঐক্য পরিষদের ব্রাহ্মণবাড়িয়া শাখা এই বিক্ষোভ মিছিল করে। মিছিলটি “জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া” মাদ্রাসার সামনে থেকে প্রেসক্লাবের সামনে এসে এই সমাবেশ করে।

এসময় বক্তারা বলেন, গতকাল বৃহষ্পতিবার মাদ্রাসা ছাত্র আতহারকে তার বাড়ি থেকে তোলে নেয় র্যাব। এখনো তাকে ফিরিয়ে দেওয়া হয়নি। ফেইসবুকে লেখালেখির কারনে র্যাব তাকে তুলে নেয় বলে সমাবেশে বক্তারা বলেন।
তারা আরো বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গায় কওমি ছাত্র নিখোজ হচ্ছে। এবং প্রশাসনের লোকেরাই ছাত্রদের তুলে নিচ্ছে। অবিলম্বে তাদের মুক্তি না দিলে সারা দেশে কঠোর আন্দোলন করা হবে।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics