Tepantor

ব্রাহ্মণবাড়িয়ায় ৩৫১ বোতল ফেন্সিডিল, সিএনজি ও মোটর সাইকেল’সহ ২ মাদক ব্যবসায়ী আটক

27 September, 2020 : 3:00 pm

তেপান্তর রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার শহরতলীর শেরপুর থেকে ৩৫১ বোতল ফেন্সিডিল ১টি সিএনজি ১টি মটর সাইকেলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

রোববার সকাল সাড়ে ৭টায় ব্রাহ্মণবাড়িয়া সদর শেরপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, হবিগঞ্জ জেলার মাধবপুর থানার গিলাতলী এলাকার আব্দুৃর সাত্তারের ছেলে হারুন মিয়া (৩৩) ও বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ভিটিদাউদপুর গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে মোহাম্মদ গাজী সালাম (৫০)

রোববার দুপুর ১২টায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‍্যাব জানায়, ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ও স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন উত্তর
শেরপুর গ্রামস্থ আল মারওয়া শপিং মল এন্ড লাইব্রেরীর সামনে পাকা রাস্তার উপর তল্লাশী চৌকি স্থাপন করে সিএনজি ও মটর সাইকেল তল্লাশী করে ৩৫১ বোতল ফেন্সিডিল ১টি সিএনজি ১ টি মটর সাইকেল ও মাদক বিক্রর
নগদ ৮৫০০ টাকা উদ্ধার করে জব্দ করা হয়।

উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য
১১,৬০,৫০০ টাকা। ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন বলেও র‍্যাব জানান।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array