তেপান্তর রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (০২ নভেম্বর) বিকেলে পৌর শহরের ট্রাফিক ট্রানিং রুমের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী আখাউড়া পৌরসভার কর্মচারী জীবন লাল চৌহান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সুবর্ণা এক্সপ্রেস ট্রেন বিকেলে আখাউড়ায় রেলস্টেশন অতিক্রম করা সময় ওই যুবক ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি দাশ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics