তেপান্তর রিপোর্ট : জেলার আশুগঞ্জের খড়িয়ালায় পরিত্যক্ত চাতালকল থেকে চিহ্নিত এক মাদক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ৮টায় লাশটি উদ্ধার করা হয়। নিহতের বুকে ও পিটে একাধিক স্থানে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। দুর্বৃত্ত্বরা ছুরিকাঘাত করে তাকে হত্যা করেছে এমনটি ধারণা করছে পুলিশ। নিহতের নাম সুমন মিয়া (৩০)। তিনি উপজেলার খড়িয়ালা মদন পাড়ার ইউসুফ মিয়া ছেলে।
তার বিরুদ্ধে ৭টি মাদক মামলা রয়েছে এবং অন্তত তাকে ১০ বার আটক করে জেল হাজতে পাঠানো হয়েছিল।
আশুগঞ্জ থানার ওসি (তদন্ত) ময়নাল হোসেন জানান, নিহত সুমন একজন মাদক ব্যাবসায়ী। তার গায়ে একাধিক ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics