Tepantor

বিজয়নগরে বাস ও পাওয়ার টিলারের সংঘর্ষে ৩ জন নিহত

25 November, 2020 : 8:44 pm

তেপান্তর রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একটি যাত্রীবাহি বাস ও পাওয়ার টিলারের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা- সিলেট মহাসড়কের উপজেলার রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বিজয়নগর উপজেলার চরইসলামপুর গ্রামের মৃত সাঈদ মিয়ার ছেলে আক্তার হোসেন (৫০), মৃত সোলমান মিয়ার ছেলে রমজান মিয়া (৬০) ও মৃত হাবিবুল্লা মিয়ার ছেলে শহীদুল্লা (৩০)।

সরাইল খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, সন্ধ্যায় রামপুর এলাকায় সিলেটগামী একটি যাত্রীবাহি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি পাওয়ারটিলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাওয়ারটিলারের তিন আরোহী মারা যান। এ দুর্ঘটনায় বাসের পাঁচজন যাত্রী আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array