Tepantor

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় কিশোর নিহত

19 December, 2020 : 6:26 pm

তেপান্তর রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়া ট্রেনের ধাক্কায় (১২) বছর বয়সী এক অজ্ঞাত কিশোর নিহত হয়েছেন। শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী তানভীর আহমেদ জানান, নিহত ব্যক্তি ভাদুঘর বড় হুজুরের মাদ্রাসার চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল । ওই কিশোর শনিবার বিকেলে ভাদুঘর রেললাইনে ঘুরতে গেলে এক পাশ দিয়ে একটি ট্রেন আসলে তখন সে পাশের লাইনে চলে যায়। ঠিক ওই সময় দ্বিতীয় লাইন দিয়েও আরেকটি ট্রেন আসে, এবং সেটি ওই কিশোরকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। তখন ঘটনাস্থলেই সে মারা যায়।

ব্রাহ্মণবাড়িয়া জিআরপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আইসি সেতাফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে তেপান্তরকে জানান, শনিবার দুপুর বা বিকেলের দিকে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। বিকেলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এখন পর্যন্ত লাশের পরিচয় শনাক্ত করা যায়নি।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array