Tepantor

জরিমানা না করে রিক্সাচালককে উল্টো খাদ্য সামগ্রী ও শীতবস্ত্র দিলেন নবীনগরের ইউএনও

23 December, 2020 : 10:39 pm

মো. সফর মিয়া: নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিক বুধবার দুপুরে সাতমোড়া ইউনিয়নের ছোট শিকানিকা গ্রামের ইমাম হুসাইন দাখিল মাদ্রাসায় গরীব ছাত্র-ছাত্রীদের মাঝে কম্বল বিতরনের জন্য যান। এসময় দশ মৌজা বাজারের প্রবেশমুখে একটি ব্যাটারিচালিত অটোরিকশা ইউএনওর সরকারি গাড়িটিকে পিছন দিকে ধাক্কা মারে। উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুষ্ঠানে যোগ দিতে তড়িঘড়ি করে গাড়িটি বাজারের সাইডে দাঁড় করিয়ে হেঁটে ওই অনুষ্ঠানে যোগদান করেন।

এসময় গাড়ির ড্রাইভার ওই অটোরিকশা চালককে ধরে জরিমানা করার উদ্দেশ্যে উপজেলা পরিষদে নিয়ে আসেন। অনুষ্ঠান শেষ করে উপজেলা নির্বাহি কর্মকর্তা তার অফিসে আসার পর অটোরিকশা চালকের পরিবারের কথা শুনে তিনি নিজেই হতভম্ব হয়ে যান। তাকে জরিমানা করবেন কি, উল্টো নিজের ব্যাক্তিগত কিছু অর্থ, শীত নিবারণের কম্বল ও ১৫ দিনের খাদ্য সামগ্রী তুলে দেন তার পরিবারের হাতে । এবং রাস্তায় গাড়ি চালানোর সময় ওই অটোচালককে সর্তকতা অবলম্বন করারও নির্দেশ দেন উপজেলার এই শীর্ষ কর্মকর্তা।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array