Tepantor

সেই দিদার ৪ দিনের রিমান্ডে, আছে ডাকাতি, নারী নির্যাতন, অপহরণ ও চাঁদাবাজির মামলা

29 December, 2020 : 11:18 pm

তেপান্তর রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির অভিযোগে গ্রেফতার হওয়া কথিত ছাত্রলীগ নেতা দিদারকে ৪ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার ভোরে গ্রেফতারের পর পুলিশ তাকে আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করলে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। দিদার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও শহরের কাউতলি এলাকার সেলিম মিয়ার ছেলে। রিমান্ডের বিষয়টি সদর থানা পুলিশ নিশ্চিত করেছেন।

গত ৯ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলিতে গ্যাসের লাইন চেক করার কথা বলে দিনে-দুপুরে এক প্রবাসীর বাড়িতে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা দিদারকে আটক করে পুলিশ। এই ঘটনার পর পুলিশি তদন্তে ডাকাতির সাথে দিদারের জড়িত থাকার প্রমাণ সাপেক্ষে তাকে গ্রেফতার করা হয়।

সদর থানার ওসি (অপারেশন) ইশতিয়াক আহমেদ রিমান্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত দিদারের বিরুদ্ধে ডাকাতি, নারী নির্যাতন, অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে ইতিপূর্বে আরও একাধিক মামলা পাওয়া গেছে।

উল্লেখ্য,গত ৯ ডিসেম্বর জেলা শহরের কাউতলি এলাকার প্রবাসী রফিকুল ইসলামের বাড়িতে অস্ত্র নিয়ে ডাকাতি করে ডাকাত দল। এসময় বাড়ির ২২ ভরি স্বর্ণালঙ্কার, ৫০ হাজার টাকা ও চার লাখ টাকা মূল্যের একটি ঘড়ি সহ বিভিন্ন মালামাল নিয়ে যায় তারা।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array