Tepantor

যুব রেড ক্রিসেন্টের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় পিঠা উৎসব

25 January, 2021 : 8:43 pm

তেপান্তর রিপোর্ট: গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় যুব রেড ক্রিসেন্টের উদ্যোগে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় শহরের রেড ক্রিসেন্টের ইউনিট কার্যালয়ে হাতের তৈরী বিভিন্ন প্রকার পিঠা দিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আহ্বায়ক আফরিন ফাতেনা জুঁই এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ শওকত হোসেন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউনিট কার্যনির্বাহী সদস্য মাসুকুল কবির মাসুক, শাহজাহান সাজু, ইউনিট লেভেল অফিসার রাকিবুল হাসান, যুব প্রধান সাহিদুল ইসলাম অপু, সাবেক যুব প্রধান মাসুকুল ইসলাম মাসুক, সালাহউদ্দিন ভূইয়া,মনির হোসাইন, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উক্ত অনুষ্ঠানের সদস্য সচিব আমিনুল ইসলাম।

এ ছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, আনিসুর রহমান চৌধুরী,তানভীর রশিদ, ফজলুল করিম, শোয়েব আহমেদ শিশির, মুজিবুর,সেতু, সালমা,জান্নাত, বৃষ্টি, তারিন, বুশরা, ফাহিম, তানিশা, সানজিদ, রায়হান, শাকিলা প্রমুখ।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array