Tepantor

ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩ মন গাঁজা ও ৩ টি প্রাইভেটকার সহ গ্রেফতার ৮ জন

28 January, 2021 : 3:35 pm

আশরাফুল মামুন: ব্রাহ্মণবাড়িয়ায় ভৈরব র‍্যাব -১৪ সিপিসি ক্যাম্পের সাড়াশি অভিযানে পৃথক স্থান হতে ৩ টি প্রাইভেটকার সহ ১৩৭ কেজি গাঁজাসহ ৮ জন মাদক পাচারকারী কে গ্রেফতার করা হয়েছে। উক্ত প্রাইভেটকার তল্লাশি করে উক্ত মালামাল ও পাচারকারীদের গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকাল ১১টার দিকে ভৈরব র‍্যাব -১৪ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এই প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সহকারী পরিচালক বেলায়েত হোসেন সাংবাদিকদের জানান গোপন সংবাদের ভিত্তিতে বুধবার(২৭ জানুয়ারি) রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় র‍্যাব সদস্যরা।

গ্রেফতারকৃত মাদক পাচারকারীরা হলেন- কুমিল্লার হোমনা উপজেলার দৌলতপুরের লিটন মিয়া (২৮), লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার মনসুর আলী (২৯), আদিতমারী উপজেলার গোলাম রব্বানী (২৭), গাজীপুরের বাসন থানার সালমা (৩৫), জামালপুরের বটতলার আজিজুল (৩৩), একই জেলার মাদারগঞ্জের মাসুম (৩৮), দিনাজপুরের বীরগঞ্জের সোহাগ আলী (২০) ও ব্রাহ্মণবাড়িয়ার কসবার চারুয়ার স্বপন (৩৫)।

র‍্যাব জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল কুট্টাপাড়া সাফকো সিএনজি পাম্পের সামনে থেকে একটি প্রাইভেটকারে তল্লাশি করে ৭৭ কেজি গাঁজা এবং ১ নারীসহ তিন জনকে আটক করা হয়। অপর এক অভিযানে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর বাজারের সামনে দুইটি প্রাইভেটকার থেকে ৬০ কেজি গাঁজা সহ জড়িত পাঁচ জনকে আটক করা হয়। এসময় এসব অভিযানে ৩ টি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array