আশরাফুল মামুন: ব্রাহ্মণবাড়িয়ায় জেলা কারাগারে মাদক মামলার আসামি মোঃ হুমায়ন মিয়া (৪৫) এক হাজতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯টার দিকে জেলা সদর হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। তার মৃত্যুর করণ হিসেবে প্রাথমিক ভাবে সংশ্লিষ্টরা বলছেন তার মৃত্যুর আগে বুকের ব্যথা অনুভব করেছিল। মৃত হুমায়ন জেলার কসবা উপজেলার আব্দুল মালেকের ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের চিকিৎসক ইনজামামুল হক সিয়াম জানান, সকাল সাড়ে ৮টার দিকে কারাগারের হাজতি হুমায়ন বুকে ব্যাথা অনুভব করে। পরে তাৎক্ষণিক তার ইসিজি করে তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। এরপর সেখানে কর্তব্যরত চিকিৎসক হুমায়নকে মৃত ঘোষণা করেন। ব্রাহ্মণবাড়িয়ার জেলসুপার মো. ইকবাল হোসেন জানান, মাদক মামলার আসামি হয়ে গত ২৮ জানুয়ারী কারাগারে আসেন হুমায়ন। সকালে হঠাৎ করে বুকে ব্যাথা হলে তাকে হাসপাতালে পাঠানোর পর সেখানে মৃত্যু হয়।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics