আশরাফুল মামুন;ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ২ জন মানসিক ভারসাম্যহীন রোগী ভারত থেকে দেশে প্রত্যাবর্তন করেন। তারা উভয়েই ভারতে গিয়ে মানসিক ভারসাম্য হারান। আজ শুক্রবার (১২ মার্চ) আগরতলা -আখাউড়া চেকপোস্ট দিয়ে দুপুর ১ টার সময় তারা বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। তারা হলেন ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার গুরিগ্রাম এলাকার আসমত আলীর মেয়ে সায়েশতারা বেগম(৫১), অন্য জন্য হলেন ফরিদপুর ভাংগা উপজেলার জুমারকান্দা গ্রামের শশধর মজুমদারের পুত্র সমির কুমার মজুমদার(৩২), সায়েশতারা বেগম বিবাহিত। তার ২ সন্তান রয়েছে। আর সমির অবিবাহিত।
তাদের সাথে কথা বলে প্রাথমিক ভাবে জানা গেছে, সায়েশতারা বেগম ১৩ বছর আগে ভারতে গিয়েছিলেন এবং সমির মজুমদার ৮ বছর আগে ভারতে গিয়েছিলেন। তবে তারা কি পাচারের শিকার হয়েছিলেন নাকি বৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।
উক্ত প্রত্যাবতন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম, আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ রসুল আহম্মদ নিজামী , জেলার বিশেষ গোয়েন্দা শাখার ইন্সপেক্টর রফিকুল ইসলাম, অত্র এলাকার প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।
যোগাযোগ করা হলে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নূর এ আলম জানান, তারা ভারতে কিভাবে গিয়েছেন আমরা নিদিষ্ট করে না জানলেও তাদের স্বজনরা বলছেন অসতর্ক অবস্থায় তারা ভারতে চলে যেতে পারেন।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics