Tepantor

ব্রাহ্মণবাড়িয়া ট্রাকের ধাক্কায় ৭ বছরের শিশু নিহত

20 March, 2021 : 9:23 pm

মো:আজহার উদ্দিন,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকের ধাক্কায় অনুরাধা বিশ্বাস(৭) নামের সাত বছরের এক শিশু নিহত হয়েছে। শনিবার (২০ মার্চ) বিজয়নগর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বুধন্তি এলাকায় এ দূর্ঘটনার ঘটনা ঘটে। নিহত অনুরাধা বিশ্বাস বুধন্তি ইউনিয়নের বুধন্তি গ্রামের লিটন বিশ্বাসের মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, অনুরাধা রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে সিলেটগামী পণ্যবাহী একটি ট্রাক ধাক্কা দিলে গুরুতর আহত হয়। উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথে অনুরাধা মারা যায়।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় শিশুটি নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাক চালক ও ট্রাকটি আটক করা হয়েছে। নিহত অনুরাধার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array