Tepantor

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তা নিখোজ

22 March, 2021 : 11:29 pm

আল আরাফাহ ইসলামী ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া শাখার এসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট কাওসার আহমদ নিখোজ হয়েছেন।সোমবার (২২মার্চ) দুপুর ২টার সময় তিনি ব্যাংক থেকে বের হয়ে আর ফিরে যাননি। এসময় তার ব্যবহৃত মোবাইল ও অন্যান্য জিনিষপত্র তিনি অফিসের ডেস্কে রেখে যান। কাওসার আহমদ সিলেট জেলার জালালাবাদ উপজেলার মোগলগাও গ্রামের আব্দুল মান্নানের ছেলে। এবিষয়ে থানায় জিডি করার প্রস্তুতি চলছে। নিখোজের বিষয়টি নিশ্চিত করেছেন কাওসার আহমদের ভাই মোঃ বেলাল। কোন হৃদয়ভান ব্যক্তি কাউসার আহমদের সন্ধান পেলে তার ভাই বেলালের মোবাইল নম্বর 01712650545 এ যোগাযোগ করতে অনুরোধ করা গেলো।

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array