Tepantor

বিজয়নগরে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন, ১ লক্ষ টাকা জরিমানা

25 March, 2021 : 8:07 pm

আশরাফুল মামুন: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লংঘন করে অবৈধভাবে বালু উত্তোলন করায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারি কমিশনার (ভুমি)র পৃথক অভিযানে দুই ব্যবসায়ী কে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকালে উপজেলার হরষপুর ইউনিয়নের বুল্লা চেংঙ্গা পাড়া গ্রামে ১ টি ড্রেজার মেশিন ও বুল্লা গ্রামে ২ টি ড্রেজার মেশিন বিকল করে দেয়া হয়। এ সময় ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলন করার দায়ে বুল্লা গ্রামের মোঃ আব্দুস সালামের ছেলে জব্বার মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে এম ইয়াসির আরাফাত।

অপর দিকে পৃথক অভিযানে পরিচালনা করে পাহাড়পুর ইউনিয়নের ড্রেজার মেশিন বিকল করাসহ আলী আহমদকে ৫০ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার(ভূমি) মোঃ মাহবুবুর রহমান।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array