
আরিফ বাবু: ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা এলাকার কোকিল টেক্সটাইল মিলের সামনের সড়কটিতে মাটি দেবে গিয়ে ঝুকিপূর্ণ গর্ত তৈরি হয়েছে। এক মাস আগে বৃষ্টির কারনে এই গর্তটি তৈরি হলেও এখনো এটিকে মেরামত করার জন্য কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নেয়নি। ফলে এখানে প্রায় প্রতিদিনই ঘটছে দূর্ঘটনা। বর্তমানে এটি একটি মৃত্যফাদ হিসেবে দেখা দিয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, যখন এই রাস্তা দিয়ে কোন গাড়ি চলাচল করে তখন দূর থেকে এই গর্তটিকে দেখা যায়না। কোন গাড়ি মোটামুটি দ্রুত গতিতে চললে এখানে এসে এই গর্ত দেখার পর চালক বিভ্রান্ত হয়ে পড়ে। তখন তাৎক্ষণিক ভাবে গতি নিয়ন্ত্রন করা সম্ভব হয়না। আর এভাবেই গাড়িগুলো দূর্ঘটনার শিকার হচ্ছে প্রতিদিন। বিশেষ করে এই গর্তটি বাইকারদের জন্য বেশি বিপজ্জনক।
চালকরা দূর থেকেই যেন এখানকার বিপদ আচ করতে পারে এজন্য স্থানীয়রা এখানে সাংকেতিক চিহ্ন হিসেবে বিভিন্ন জিনিষ ফেলে রাখে, কিন্তু তাতেও খুব বেশি কাজ হয়না।
এলাকার স্থানীয়রা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন যাবৎ সড়কটি এমন ঝুকিপূর্ণ অবস্থায় থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এর কোন ব্যবস্থাই নিচ্ছেনা। সম্ভবত এখানে বড় কোন দূর্ঘটনা না ঘটা পর্যন্ত কর্তৃপক্ষের টনক নড়বেনা।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics