তেপান্তর রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ায় একটি বেসরকারি হাসপাতালে তিনটি ফুটফুটে কন্যাশিশুর জন্ম দিয়েছেন সুমাইয়া আক্তার নামের এক প্রসূতি।
সোমবার (৩১ মে) সকালে জেলা শহরের টেংকেরপাড় স্ট্যান্ডার্ড হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে শিশু তিনটির জন্ম হয়। জন্ম নেয়া শিশু তিনটি দেখতে প্রায় একই চেহারার। সুমাইয়া আক্তার জেলার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের মুকুন্দপুরের আল-আমিন মিয়ার স্ত্রী।
গাইনি চিকিৎসক কাজি লুৎফুন্নাহার লুৎফা ওই প্রসূতির অস্ত্রোপচার করান। তিনি জানান, সকালে ওই প্রসূতির শারীরিক অবস্থা খারাপ হলে হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা। আল্ট্রাসনোগ্রাফির মাধ্যমে আগেই জানা ছিল তার গর্ভে তিন শিশু রয়েছে। হাসপাতালে আনার পর পেটে শিশুগুলোর নড়াচড়া কম ছিল ও প্রসূতির রক্তচাপ বেশি ছিল। তাই দ্রুত অস্ত্রোপচার করানো হয়।
চিকিৎসক কাজি লুৎফুন্নাহার আরও জানান, শিশু তিনটি যথাক্রমে ২ কেজি ২০০ গ্রাম, ২ কেজি ও ১ কেজি ৯০০ গ্রাম ওজন নিয়ে জন্ম নিয়েছে। শিশুগুলোর শারীরিক অবস্থা ভালো আছে।
সদ্য ভূমিষ্ঠ হওয়া এই তিন কন্যাসন্তানের বাবা আল-আমিন মিয়া তেপান্তরকে বলেন, ‘আমাদের বিয়ে হয়েছে প্রায় ১১ বছর আগে। আমাদের আরও দুইটি কন্যাসন্তান আছে। নতুন সন্তানদের আগমনে আমি খুশি।’
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics