Tepantor

বালিশ দিয়ে গাজা পাচারকালে নারী আটক

11 June, 2021 : 6:58 pm

তেপান্তর রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ায় বালিশের ভিতর গাজা লুকিয়ে তা পাচার করার সময় এক নারীকে আটক করেছে পুলিশ। আটককৃতের নাম রিনা আক্তার (৩৭), সে কসবা উপজেলার গোপিনাথ পুর গ্রামের শাহিন মিয়ার স্ত্রী। শুক্রবার সকাল সাড়ে ৭টায় ব্রাহ্মণবাড়িয়া শহরের শেরপুর কবরস্থানের পাশে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

অভিযান পরিচালনাকারী পুলিশ অফিসার ব্রাহ্মণবাড়িয়া সদর থানার এস আই রফিক বলেন, পুলিশের চোখ ফাকি দেওয়ার জন্য বালিশের ভিতর করে ৪ কেজি গাজা পাচার করছিলো ওই মহিলা। সন্দেহ হওয়ায় বালিশ খুলে দেখি ভিতরে গাজা। তখন তাকে আটক করা হয়। ওই নারীর বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে চালান দেওয়া হয়েছে।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array