কাজি আশরাফুল ইসলাম: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আজমপুর রেলগেটে জুয়েল মিয়া (৩০) নামে এক যুবকের দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা উদ্ধার করেছে অত্র থানা পুলিশ। তাকে তাৎক্ষণিক আটক করে পুলিশ। আটককৃত যুবকের নাম জুয়েল মিয়া , সে পার্শ্ববর্তী বিজয়নগর উপজেলার কাশীনগর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে। পুলিশের পেট্রোল টিমের নেতৃত্ব দানকারী এসআই এরশাদ মিয়া বলেন, মঙ্গলবার বিকেল ৪ ঘটিকার দিকে আমরা আজমপুর রেলগেট এলাকায় নিয়মিত চেকিং করছিলাম।তখন আখাউড়া অভিমুখী একটি অটোরিকশার সামনে বসা যাত্রীকে সন্দেহ হলে তার দেহ তল্লাশি করতে চাইলে সে দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন আমার সাথে থাকা কনস্টেবল সফিকুল ইসলাম তার পেছনে দৌড়ে শেষ পর্যন্ত পাশ্ববর্তী একটি ঝিল থেকে তাকে আটক করতে সক্ষম হয়।ধস্তাধস্তিকালে কনস্টেবল সফিকুল সামান্য আহত হন।তখন আটককৃত যুবকের লুঙ্গির গিট থেকে দুটি প্যাকেটে মোট ১০০ পিস ইয়াবা পাওয়া যায়।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ইয়াবা উদ্ধারের ব্যাপারটি নিশ্চিত করে বলেন,”গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics