আশরাফুল মামুন:ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় ভাসমান প্রকৃতির পেশাদার ও অভ্যাসগত দুই চোরকে ২ টি চোরাই টিউবওয়েলসহ হাতেনাতে গ্রেপ্তার করেছে আখাউড়া থানা পুলিশ।
শনিবার (৩ জুলাই) সকাল পৌনে নয়টার সময় পৌরসভার কুমারপাড়া কলোনি থেকে পুলিশ২ টি টিউবওয়েল সহ তাদের আটক করে।
আটককৃতরা হলেন, রাসেল মিয়া(৩০), পিতা -মৃত খোকন এবং অন্যজনের নাম জুয়েল মিয়া(২১), পিতা-জামিল হক বলে পুলিশের কাছে উল্লেখ করে। রাসেল তার বাড়ী বাগেরহাটের মোড়েলগন্জে এবং জুয়েল নারায়নগন্জের সিদ্ধিরগন্জে বলে পুলিশকে জানালেও তারা দীর্ঘদিন আখাউড়া এলাকায় থেকে ভাসমান জীবন যাপন করে চুরি করে বেড়ায় বলে পুলিশকে জানিয়েছে। আখাউড়া মসজিদ পাড়ায় জনৈক ইউসুফের বাড়ীতে তারা ভাড়া থাকত। গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানার এসআই এরশাদ মিয়া সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে আখাউড়া পৌরসভার কুমারপাড়া কলোনী হতে অদ্য সকাল অনুমান পৌনে নয়টার দিকে ২টি চোরাই টিউবওয়েল ব্যাগের ভেতর লুকিয়ে নিয়ে যাবার সময় এই ২ ভাসমান চোর কে হাতেনাতে গ্রেপ্তার ও চোরাই আলামত জব্দ করা হয়েছে। পুলিশ সুত্রে জানা যায়, ধৃত আসামীরা চুরি করা তাদের পেশা এবং আখাউড়া এলাকায় ভাড়া করা বাসায় থেকে বিভিন্ন স্থানে এ ধরনের চুরি সংঘটন ও অভ্যাস ভাবে চোরাই মাল কেনা বেচা করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদ পুলিশকে জানিয়েছে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানূর রহমান জানান, আসামীদের বিরুদ্ধে পেনাল কোডে নিয়মিত মামলা রুজু করে আজকেই তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics