তেপান্তরে প্রকাশিত একটি সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আখাউড়ার বাংলাদেশ রেলওয়ে সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম। একই সাথে প্রতিবাদ লিপি প্রকাশ না করা হলে তেপান্তরের বিরুদ্ধে আইনের আশ্রয় নেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়। প্রতিবাদ লিপিতে তিনি লিখেন-
গত ১৪ নভেম্বর ২০১৯ তারিখে তেপান্তর নিউজ পোর্টালে আখাউড়া সেকশনে ’আখাউড়ায় শিক্ষা অফিসারের সামনেই নকলের মহোৎসব’’ শিরোনামে যেই সংবাদটি প্রকাশ হয়েছে তা আমার দৃষ্টিগোচর হয়েছে। এই সংবাদে যেসব তথ্য প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা,বানোয়াট, বিভ্রান্তিকর ও যড়যন্ত্রমুলক। শিক্ষক সমাজের সম্মানহানির জন্য সম্পূর্ণ উদ্দেশ্যমূলকভাবে এই সংবাদ সরবরাহ করা হয়েছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
১৪ নভেম্বর ২০১৯ বৃহস্প্রতিবার বাংলাদেশ রেলওয়ে সরকারী উচ্চ বিদ্যালয়, আখাউড়া কেন্দ্রে জেএসসি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। দায়িত্বপ্রাপ্ত সরকারী কর্মকর্তাগণ সার্বক্ষণিক যথাযথ দায়িত্ব পালন করেছেন। উক্ত সংবাদে হাবিবুর রশিদকে গণিত শিক্ষক হিসাবে উল্লেখ্য করা হলেও মূলত
তিনি বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের শিক্ষক। তিনি অফিসিয়াল কাজে বিদ্যালয়ের পূর্ব পাশের সিড়ি দিয়ে নিচতলা থেকে দ্বিতীয় তলায় উঠছিলেন এমন অবস্থায় বহিরাগত অনুমতিবিহীন সাংবাদিক পরিচয়ে দুইজন আগন্তুক ব্যক্তি তাকে পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন করে এবং মোবাইল ফোনে ভিডিও রেকর্ড করে।
অপরদিকে মো: শাহনেয়াজ ভেন্যু কেন্দ্রের জন্য অতিরিক্ত উত্তরপত্র নিতে মূল কেন্দ্রে এবং শাহ আলম তার অসুস্থ্য পরীক্ষার্থী ছোট মেয়ের ডাক্তারী ব্যবস্থাপত্র দেখাতে এসেছিলেন। দেবগ্রাম সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মাহফুজুর রহমান ও শাহপীর কল্লাহ শহীদ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পারভীন আক্তার তাদের স্কুলের ছাত্র-ছাত্রী সনাক্ত করতে কেন্দ্র সচিবের অফিসে ছিলেন। তাদেরকে ঘিরেও তারা ছবি তুলতে থাকে।
অতএব উপরোল্লিখিত আমার বক্তব্যটি আপনার সংবাদপত্রের ‘বাংলার মুখ’ পাতায় প্রকাশের আহবান জানাচ্ছি। অন্যথায় আমিসহ শিক্ষক সমাজ আইনের আশ্রয় নিতে বাধ্য হবো।
(মো: আমিনুল ইসলাম)
প্রধান শিক্ষক
বাংলাদেশ রেলওয়ে সরকারী উচ্চ বিদ্যালয়
ও কেন্দ্র সচিব, জেএসসি পরীক্ষা’২০১৯,
আখাউড়া-০১, কেন্দ্র কোড: ৪০৬
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics