শেখ রাজেন: ব্রাহ্মণবাড়িয়া করোনাভাইরাসের নমুনা পরীক্ষার জন্য লাইনে দাঁড়িয়ে ইকবাল (৪৩) নামের এক ব্যক্তি মারা গেছেন।
বুধবার (২৮ জুলাই) সকাল পৌনে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে বিএমএ ভবনের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান,বুধবার তাকে করোনা পরীক্ষা করতে হাসপাতালের বিএমএ ভবনে নিয়ে আসা হয়। সেখানে ফরম পূরণ করে তিনি লাইনে দাঁড়িয়ে নমুনা দেয়ার অপেক্ষায় ছিলেন তিনি এসময় তিনি অচেতন হয়ে মাটিতে ঢলে পড়েন। পরে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সোলায়মান মিয়া বলেন, ‘তিনি করোনাভাইরাস সাসপেক্টেট ছিলেন। জরুরি বিভাগে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।’
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics