Tepantor

“ওস্তাদ আলাউদ্দিন খাঁ” ব্রিগেডকে নগদ অর্থ দিয়ে পাশে দাড়িয়েছেন বিজয়নগরের তিন বিশিষ্ট ব্যবসায়ী

8 August, 2021 : 9:33 pm

তেপান্তর রিপোর্ট: ওস্তাদ আলাউদ্দিন খাঁ ব্রিগেডকে নগদ অর্থ দিয়ে পাশে দাঁড়িয়েছেন ব্যবসায়ী ব্যাক্তি বর্গ।
ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাস পরিস্থিতিতে রোগীর বাড়িতে গিয়ে করোনা সংক্রমনে আক্রান্ত রোগীদেরকে বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদানকারী সংগঠন “ওস্তাদ আলাউদ্দিন খাঁ ব্রিগেড” কে নগদ ১৫০০০/- দিয়ে পাশেঁ দাড়িয়েছেন বিজয়নগরেরর বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব আইনুল ইসলাম ও কৃপা শংকর চৌধুরী টিপু। এ ছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক বিজয়নগরের আরেক তরুন ব্যাবসায়ী দিয়েছেন ১০০০০/-টাকা।

গত রোববার রাতে বুধন্তীতে আলহাজ্ব আইনুল ইসলামের ব্যাবসায়ীক প্রতিষ্ঠানে বিজয়নগর উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারন সম্পাদক ও ব্রিগেড তদারক কমিটির সদস্য দীপক চৌধুরী বাপ্পীর নিকট নগদ অর্থ প্রদান করেন।
এদিকে গত রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্রিগেড’র বিনামূল্যে অক্সিজেন ও রেজিষ্ট্রেশন কার্যক্রমও অব্যাহত রয়েছে।
এছাড়া নামপ্রকাশে অনিচ্ছুক শহরের কুমারশীল মোড়ের দুই ব্যাবসায়ী ব্রিগেড’র আহ্বায়ক অ্যাড.মো.নাসির মিয়ার নিকট নগদ দুই হাজার টাকা প্রদান করেন।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array