তেপান্তর রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিয়ে বাড়িতে মাংসের সাথে বিষ মাখানোর অভিযোগ উঠেছে। বৃহষ্পতিবার বুধন্তি ইউনিয়নের বারঘড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। এঘটনায় এক কসাইকে আটক করেছে পুলিশ।
জানা যায়, বারঘরিয়া গ্রামের মৃত সাজুত খানের ছেলে মো: আয়ুব খান (৩০) এর বিয়ের বৌ-ভাত অনুষ্ঠানে মাংস সরবরাহের দায়ীত্বে ছিলেন রাজিব নামে এক কসাই।
আয়ুব অভিযোগ করে বলেন , বিয়ের অনুষ্ঠানে খাতাবাড়ী গ্রামের মাসুম (৫০) মাংস রান্না করার সময় হঠাৎ মাংসের রং পরিবর্তন হয়ে যায়। এতে তাদের মনে সন্দেহের সৃষ্টি হয়। পরে বিষয়টি নিয়ে বিয়ে বাড়িতে আতংক সৃষ্টি হলে তারা কসাই রাজীবের (৩০) কাছে ছুটে যায় এবং রাজীবকে কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করেন। এক পর্যায়ে রাজীব পাশের গ্রামের বাবুর্চি আব্দুল এর নাম বলেন এবং সেই বাবুর্চিকে কাজ না দেওয়ায় তার পরামর্শে কিছু মিশিয়েছে বলে স্বীকার করেন রাজিব।
এ ব্যপারে ইসলামপুর পুলিশ ফাড়ির আইসি আ,স,ম আতিকুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করে কসাই রাজীবকে আটক করেছি এবং তাকে জিজ্ঞাসাবাদ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics