তেপান্তর রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার মেয়েদের নিয়ে ফেইসবুকে আপত্তিকর মন্তব্য করায় খাদিজা জাহান রিদু (২৮) নামে এক যুবতীর বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় ১ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া শহরের পশ্চিম মেড্ডার জান্নাত ইসলাম নামে এক মেয়ে এই অভিযোগ করেন।
অভিযোগপত্রে বলা হয়, গত ২৫ সেপ্টেম্বর খাদিজা জাহান রিদু ফেইসবুক লাইভে সে বলেন, “ব্রাহ্মণবাড়িয়ার মেয়েরা সস্তা ও নগণ্য। ২০ টাকা দামের পায়ের সেন্ডেলের সমতুল্য”।
অভিযুক্ত রিদু ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অষ্টগ্রাম গ্রামের গিয়াস উদ্দিনের মেয়ে।
ওই অভিযোগপত্রে আরো বলা হয়, রিদু নিজে ব্রাহ্মণবাড়িয়ার একজন মেয়ে হয়েও নিজ জেলার মেয়েদের নিয়ে এমন মন্তব্য করায় বুঝা যায় তিনি নিজেই একজন খারাপ মেয়ে ও নারী জাতির কলঙ্ক।
এবিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত খাদিজা জাহান রিদুর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি প্রতিবেদকের সাথে উত্তেজিত ভঙ্গিতে কথা বলেন। পরে তার বোন মার্জিয়া আক্তার মোবাইল তার হাত থেকে নিয়ে তিনি প্রতিবেদকের সাথে কথা বলেন। মার্জিয়া আক্তার তেপান্তরকে বলেন, “রিদু ছোট মানুষ, একটা ভুল করে ফেলেছে। এটা নিয়ে ক্ষমা প্রার্থী। এখন বিষয়টা যেভাবে সুন্দর হয় সেভাবে করাই ভালো।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics