তেপান্তর রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ইছাপুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী রাজাকার পুত্র আক্তার হোসেনকে দলীয় মনোনয়ন না দেওয়ার দাবি জানিয়েছে স্থানীয় আওয়ামীলীগ।
রাজাকারপুত্র উল্লেখ করে তাকে মনোনয়ন না দেওয়ার জন্য সম্প্রতি কেন্দ্রীয় আওয়ামীলীগ ও জেলা আওয়ামীলীগ কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন ইছাপুরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইছহাক সরকার ও সাধারণ সম্পাদক নুুরুল আমিন।
অভিযোগে বলা হয়, মুক্তিযুদ্ধের সময় প্রয়াত দেলোয়ার হোসেন ইছাপুরা ইউনিয়নে শান্তি কমিটির সভাপতি থেকে সংখ্যালঘুদের ওপর নির্যাতন, লুটপাট ও অগ্নিসংযোগে সক্রিয় ভূমিকা ছিল। তার নির্দেশে স্থানীয় আড়িয়ল বাজারে সাতজনকে হত্যা করা হয়। স্বাধীনতার পর দালাল আইনের মামলায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় তিনমাস কারাবাসও করেন দেলোয়ার।
তার নামে থাকা খাদুরাইল গ্রামের সড়কের নাম বদল করে শহীদ মুক্তিযোদ্ধার নামে করার দাবি জানিয়ে আসছেন বীর মুক্তিযোদ্ধারা।
অভিযোগে আরও বলা হয়, রাজাকার দেলোয়ার হোসেনের ছেলে আক্তার হোসেন আসন্ন ইছাপুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন পাওয়ার জন্য নানাভাবে তদবির করছেন। এ খবরে এলাকার বীর মুক্তিযোদ্ধাসহ সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এ অবস্থায় এলাকার শান্তি-শৃক্সখলা বজায় রাখতে আক্তার হোসেনকে মনোনয়ন না দেওয়ার দাবি জানানো হয়েছে।
তবে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আক্তার হোসেন বলেন, আমার বাবা রাজাকার ছিলেন না। এগুলো সব মিথ্যা তথ্য। নির্বাচন এলেই তারা এ অভিযোগ আনে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার বলেন, দলীয় সভায় আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হবে।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics