Tepantor

আখাউড়ায় জেলা পুলিশের ব্যতিক্রমধর্মী উদ্যেগ ” এক মঞ্চে সব ইউপি প্রার্থী”

13 December, 2021 : 7:02 pm
Tepantor
আশরাফুল মামুন: আজ ১৩ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নে জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ইউনিয়ন পরিষদের প্রার্থীদের নিয়ে ব্যাতিক্রমী বিশেষ আয়োজন “একই মঞ্চে সকল প্রার্থী” অনুষ্ঠান।
উপজেলার উত্তর ইউনিয়নের আজমপুর রেলষ্টেশন সংলগ্ন মাঠে অনুষ্ঠিত এ অয়োজনে উপস্থিত ছিলেন  আখাউড়ার ইউএনও রুমানা আক্তার, কসবা সার্কেল এএসপি নাহিদুল হাসান এবং থানার ওসি মোঃ মিজানুর রহমান সহ ৪২ জন প্রার্থী এবং এলাকার সুশীল সমাজের প্রতিনিধিরা। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে  প্রার্থীরা তাদের স্বপ্ন তুলে ধরার পাশাপাশি নির্বাচনে সকলে হাতেহাত মিলিয়ে লড়বেন এবং হারজিত মেনে নিয়ে এলাকার উন্নয়নে সকলে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যাক্ত করেন। একে একে উপজেলার সব ইউনিয়নে জেলা পুলিশের এই ব্যতিক্রমী আয়োজনে পুলিশের প্রশংসা করছে সংশ্লিষ্টরা।

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array