তেপান্তর রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়া জেলায় প্রথম বারের মত করোনার বুস্টার ডোজ প্রদান কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (১ জানুয়ারী) বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জেলা প্রাশাসক ও সিভিল সার্জন আনুষ্ঠনিক ভাবে এর কার্যক্রম উদ্বোধন করেন।
পরে জেলার প্রথম ব্যক্তি হিসেবে জেলা প্রশাসক হায়াত উদ-দৌল খানের ডোজ গ্রহনের মধ্যদিয়ে এই কার্যক্রমের শুরু হয়।
এসময় সিভিল সার্জন ডা. মো. মুহাম্মদ একরামুল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. হিমেল খান ও ডা. এনামুল হাসান উপস্থিত ছিলেন।
বোস্টার ডোজের ব্যাপারে জেলা স্বাস্থ্য বিভাগ জানান, প্রথম অবস্থায় জেলার ৫০ জনকে এ ডোজ প্রদান করা হবে। পর্যায়ক্রমে সকলকে এর আওতায় আনা হবে।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics