তেপান্তর রিপোর্ট: ইচ্ছেমতো স্থানে যাত্রী নামানোকে কেন্দ্র করে এক রিক্সাওয়ালার মাথা ফাটালেন রিক্সারই যাত্রী।
বৃহষ্পতিবার সন্ধ্যা পৌনে ৮টায় সদরের ঘাটুরায় ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সামনে এই ঘটনা ঘটে। আহত রিক্সাওয়ালার নাম সজল মিয়া, তিনি সরাইলের কালিকচ্চ গ্রামের রহিম মিয়ার ছেলে। বর্তমানে সজল ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে প্রাথমিক ভাবে অভিযুক্ত যাত্রীর পরিচয় জানাতে পারেনি আহত রিক্সাচালক। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছের সজলের এক আত্নীয়।
এসময় সাংবাদিকদের তথ্য সংগ্রহের সময় বাধা দেন আব্দুল্লাহ নামে ঘাটুরার এক গ্যারেজ মালিক।তার গ্যারেজেই রিক্সা রাখেন সজল। শুধু তাই নয়, তিনি আহত রিক্সাওয়ালাকে মামলা করতেও বাধা প্রধান করেছেন।

সাংবাদিকদের তথ্য সংগ্রহে বাধা ও ভুক্তভুগীকে মামলা করতে বাধা দেওয়া টুপি পরিহিত আব্দুল্লাহ। ছবি তেপান্তর
এবিষয়ে আহত রিক্সাচালক সজল জানান, রিক্সা থেকে যাত্রীকে নামানোর সময় সামান্য একটু এদিক-ওদিক হওয়ায় বাক-বিতন্ডায় জরিয়ে পরেন যাত্রী। তার এক পর্যায়ে যাত্রী মোবাইল দিয়ে সজলের মাথায় আঘাত করে ও কিল ঘুষি মারতে থাকে। এতে তিনি রক্তাক্ত হোন।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics