তেপান্তর রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ব্যাটমিন্টন খেলাকে কেন্দ্র করে চন্দ্র নাথ রায় ওরফে জয়রায় (২৪) নামক এক যুবককে ছুরিকাঘাতে আহত হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষের আরো ৬জন আহত হয়েছে। জয়রায় উপজেলার বাদে অরুয়াইল গ্রামের মৃত নিতিশ রায়ের ছেলে। শনিবার (২২জানুয়ারী) রাত ১১টায় উপজেলার অরুয়াইল ইউনিয়নের শ্রী মোহনলাল জিউর মন্দির প্রাঙ্গণে ঘটনাটি ঘটে।
আহত ব্যাক্তিরা হলেন-বাদে অরুয়াইলের প্রীতম রায় (২৩), পরিমল দেব (৩৫), জুটন দেব (২৩), বাবুল সূত্রধর (২৬), রমেশ দাস (৫৭), রবিদাস (৪৫)। মাথায় আঘাতপ্রাপ্ত আহত রমেশ দাসকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে তার স্বজনরা জানান।
মোহনলাল জিউর মন্দিরের সভাপতি ও প্রত্যক্ষদর্শী বেণী মাধব রায় জানান, ব্যাডমিন্টন খেলা নিয়ে অরুয়াইল দাসপাড়ার ছেলেরা রায়পাড়ার ছেলেদের সাথে মারামারি করছে। পরে মন্দির কমিটির নেতারা উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেন। এসময় মন্দিরের বিশেষ জরুরী মিটিং চলছিল। সরাইল থানার পরিদর্শক (তদন্ত) মো. সেহাবুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তের আগে বলা যাবে না কি কারণে মারামারি হয়েছে।
এনআইআ/এসকে
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics