তেপান্তর রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ায় দৃষ্টি প্রতিবন্ধীদের শিক্ষা পদ্ধতির আবিষ্কারক বৈজ্ঞানিক ‘মিস্টার লুইস ব্রেইল’ এর ২১২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, শীতবস্ত্র ও সাতাছড়ি বিতরণ করা হয়ছে।
শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সভা ও বিতরণি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যলয়ের উপ-পরিচালক আব্দুল কাইয়ূম।
জাতীয় দৃষ্টি প্রতিবন্ধি সংস্থা ব্রাহ্মণবাড়িয়া’র সভাপতি মোঃ শহিদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোঃ আইয়ুব আলী, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, প্রেসক্লাব আইসিটি সম্পাদক মজিবুর রহমান খান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন- দৃষ্টি প্রতিবন্ধীরা অবহেলিত নয়, তারা তাদের যোগ্যতা দিয়ে সমাজে এগিয়ে যাচ্ছে। আমাদের সকলের উচিত তাদেরকে স্ব-স্ব স্থান থেকে সহযোগিতা করে সমাজের মূল স্রোতধারায় ফিরিয়ে আনা।
এনআইএ/এসকে
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics