তেপান্তর রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ৭০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ ৩জনকে আটক করেছে। আটক ব্যাক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে গতকাল শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে। এর আগে শুক্রবার রাতে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের মলাইশ পূর্বপাড়া টিটন চন্দ্র দাসের বাড়িতে তল্লাশি চালায়। এ সময় তার বসতঘর থেকে দেশীয় তৈরি ৭০ লিটার চোলাই মদসহ ৩জনকে আটক করেছে। আটক ব্যাক্তিরা হলেন উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের মলাইশ পূর্বপাড়ার মৃত চিকন্ত চন্দ্র দাসের ছেলে টিটন চন্দ্র দাস(৪৫), ওয়ারিশ দাসের ছেলে জয় কৃষ্ণ (৩৫), মৃত কমল কান্ত দাসের ছেলে প্রতুষ দাস(৩৫)। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসলাম হোসেন জানান, দীর্ঘদিন ধরে তারা চোলাই মদ বিক্রি করে আছি। তারা খুবই চতুর। তারা বিভিন্ন সোর্সের মাধ্যমে অভিযানের অগ্রিম খবর পেয়ে যায়। এবার তাদেরকে কৌশলে ধরা হয়েছে।
এনআইআকঞ্জি/এসকে
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics