Tepantor

সার্ভার থেকে মিটার নম্বর মুছে ফেলে বিদুৎ অফিস

10 November, 2025 : 5:31 pm

তেপান্তর রিপোর্ট:

বিদুুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)’র অনলাইন সার্ভার থেকে মিটার নম্বর মুছে ফেলে ব্রাহ্মণবাড়িয়া পিডিবি। ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা এলাকার ইমরান মাহমুদ বাপ্পি নামে এক ব্যক্তির মিটার নম্বর এখন পিডিবি’র সার্ভারে নেই। প্রিপেইড মিটার নম্বর হলো ০১০৪১০০১৯৫৭৬। এই মিটারে কথিত ডিমান্ড চার্জ ১০ হাজার টাকা বকেয়া ছিলো। সেই বকেয়া আদায় করার জন্য পিডিবি’র বিতরণ বিভাগ-২ (ঘাটুরা) এর দুই জন প্রকৌশলী ও একজন লাইনম্যান মিলে মিটার হোল্ডার অর্থাৎ ইমরান মাহমুদের এক বন্ধুর বাড়ির মিটার লক করে দিয়েছিলো। টাকা আদায় করে দেওয়ার জন্য ওই বন্ধুকে মামলা করার হুমকি ও গালিগালাজ করাসহ নানা ভাবে হয়রানি করেন লাইনম্যান আরিফ, উপ-সহকারী প্রকৌশলী তাপস মুজমদার ও সহকারী প্রকৌশলী মাসুদ রানা। কিন্তু যখন এক পর্যায়ে তারা নিজের হাতে বকেয়া ১০ হাজার টাকা নিয়ে নিলো তখন থেকে সার্ভারে মিটার নম্বরটি আর পাওয়া যাচ্ছেনা। এর অর্থ হলো, এই বকেয়া ১০ হাজার টাকা তারা নিজেরা খেয়ে ফেলেছে। যদিও মিটারটি বিদুৎ অফিস নিয়ে নিয়েছে। শুধু তাই নয়, এই মিটার নম্বর মুছে ফেলার মাধ্যমে আসলে এই যাবৎ এই মিটারের বিপরীতে যত বিল পরিশোধ করা হয়েছে সেই টাকা কোন সূত্রে কোথায় গেল তার সব রের্কডও মুছে ফেলা হয়েছে।

এই বিষয়ে পত্রিকার পক্ষ থেকে সহকারী প্রকৌশলী মাসুদ রানার কাছে জানতে চাইলে তিনি দ্রুত লাইনম্যান আরিফকে পাঠান মিটারটির গ্রাহক ইমরান মাহমুদের কাছে। সেখানে গিয়ে ইমরান মাহমুদকে চাপ প্রয়োগ করা হয় মিটার ক্লোজ করার আবেদনপত্রে সাক্ষর করার জন্য। ইমরান মাহমুন সাক্ষর করতে রাজি না হওয়ায় ওই কথিত লাইনম্যান ইমরানকে জানান, ইমরান সাক্ষর না করলে লাইনম্যান নিজেই ইমরানের সাক্ষর করে লাইন কেøাজ দেখাবে। চলে যাওয়ার সময় ওই লাইনম্যান ইমরানের কাছ থেকে ৫০০ টাকাও নিয়ে যায়।

এবিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া পিডিবি’র বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ কোনো সদোত্তর দিতে পারেননি। তবে তিনি তখন বলেছিলেন মিটার নম্বরটি দেখে বলতে হবে। তখন হোয়াটসএ্যাপে মিটার নম্বর দেওয়ার পরও তিনি এর কোনো উত্তর দেননি।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।